
অনলাইন ডেস্ক:
রাঙামাটি কাউখালীতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ভাগনিকে ধর্ষণের অভিযোগে মামার বিরুদ্ধে মামলা হয়েছে। ফেসবুকে ভাইরাল হয়েছে ধর্ষক মো. ফারুকের একটি সেলফি।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় কাউখালী থানায় মামলা করেছেন ধর্ষণের শিকার কিশোরীর মা। আসামি- মো. ফারুক ওই উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ডলুছড়ি গ্রামের ওসমান গনির ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, মো. ফারুক ওই কিশোরীর দূর সম্পর্কের মামা। তারা একই এলাকায় বসবাস করত। ভালো সম্পর্কের কারণে প্রায়ই ওই কিশোরীর বাড়িতে যাতায়াত করত ফারুক। চলতি বছরের জুনে ভাগনি সম্পর্কিত কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। এরপর থেকে বিভিন্ন সময় ওই কিশোরীকে বিয়ের প্রলোভনে কয়েকবার ধর্ষণ করে সে। বর্তমানে ওই কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
কাউখালী থানার ওসি মো. শহিদ উল্যা বলেন, ধর্ষক ফারুক পলাতক। মামলার পরই তাকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। শিগগিরই ফারুককে আইনের আওতায় আনা হবে। ডেইলী ইত্তেফাক
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.