
অনলাইন ডেস্ক:
রান্না ঘরের পাশেই ঘাপটি মেরে বসে ছিল ১০ ফুট লম্বা অজঘর। সেটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পরে সেটি উদ্ধারের পর বন রক্ষীদের সহায়তায় বনে অবমুক্ত করা হয়।
মঙ্গলবার বাগেরহাটের শরণখোলায় খুড়িয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
পুর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন জানান, স্থানীয় খুড়িয়াখালী গ্রামের রুস্তুম গোলদারের ঘরের পাশে সাপটিকে দেখতে পায়। সেসময় তারা বন সুরক্ষা বিষয়ক ভিটিআরটি টীমের সদস্যদের খবর দিলে তারা সেটি রেঞ্জ অফিসে নিযে আসে। এরপর তিনি উপস্থিত থেকে অজগরটি বনে অবমুক্ত করেন।
অজগরটির ওজন ১২ কেজি বলে জানিয়েছেন ভিটিআরটি টিমের স্থানীয় সুপার ভাইজার আলম হাওলাদার। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.