
নিউজ ডেস্ক:
শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা গেলেন বরিশাল নগরীর রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার হেসেন। সোমবার দিবাগত রাত আড়াইটায় ঢাকার বাড্ডার এএমজেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসক আনোয়ার হোসেনকে বরিশাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। পরে তাকে বাড্ডার এএমজেড হাসপাতালে ভর্তি করা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুপুরের পর থেকে তার অবস্থার অবনতি হয়। বিকেল সাড়ে ৫টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়। সন্ধ্যায় তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে বাড্ডার এএমজেড হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে সেখানে তার মৃত্যু হয়েছে।
রাহাত আনোয়ার হাসপাতালের একটি সূত্র জানায়, হাসপাতালে নানা উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন। কেউ কেউ করোনাভাইরাসের উপসর্গ গোপন করছেন। চিকিৎসাসেবা দিতে গিয়ে ইতোমধ্যে হাসপাতালের দুইজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে চিকিৎসক আনোয়ার হেসেনের সংক্রমিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.