
নিউজ ডেস্ক:
সিরাজগঞ্জের সলঙ্গায় পিকআপ ভ্যান ও নসিমনের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে হাটিকমুরুল-বনপাড়া মহাসড়কের গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে পাবনাগামী পিকআপ ভ্যান গোজা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ থানা হেফাজতে নিয়েছেন।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.