
অনলাইন ডেস্ক:
সিলেটে এবার পাঁচ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় রোববার রাতে পুলিশ অভিযুক্ত শ্রমিকলীগ নেতা ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে। সোমবার (৫ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ২ নম্বর বাসার দুইতলার ভাড়াটে দেলোয়ার হোসেন ও তার সহযোগী হারুন আহমদ। দেলোয়ার শ্রমিকলীগের রাজনীতির সাথে জড়িত।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেলিম মিয়া জানান, শনিবার শামীমাবাদ আবাসিক এলাকার ৪ নম্বর সড়কে পাঁচ সন্তানের এক জননী ধর্ষিত হন। পরে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি হন। রোববার রাতে থানায় লিখিত অভিযোগ এলে সাথে সাথে অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দেলোয়ার ও তার সহযোগী হারুনকে গ্রেফতার করা হয়েছে।
মামলায় ওই নারী অভিযোগ করেন দেলোয়ার তাকে ধর্ষণ করে এবং আরও তিনজন ধর্ষণে সহযোগিতা করে। সূত্র: সময়
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.