
নিউজ ডেস্ক:
জ্বর-শ্বাসকষ্ট নিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বখতারপুর গ্রামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ওই যুবকের মৃত্যু হলে তার পরিবারসহ আশে পাশের আরো ১০ থেকে ১২টি বাড়ি লকডাউন করা হয়েছে।
মৃত্যুর পর পর ওই যুবকের পরিবারসহ আশে পাশের আরো ১০ থেকে ১২টি পরিবার লকডাউন করা হয়েছে। মৃতদেহ থেকে নমুন সংগ্রহ করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সনি সুলতানা জানান, বখতারপুরের যুবক নরসিন্ধি একটি ইটভাটায় কাজ করতেন। তিনি কদিন আগে এলাকায় আসেন জ্বর-সর্দি নিয়ে। আজকে সকালে পরিবারের পক্ষ থেকে অসুস্থতার কথা বলে যোগাযোগ করা হলে আমরা ব্যবস্থা নেয়ার জন্য স্বাস্থ্য বিভাগকে বলি।
তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে চেয়ারম্যান সাহেব ফোন করে বলেন ওই যুবক মারা গেছেন। তিনি জ্বর-শ্বাস কষ্টে ভুগছিলেন। আমরা মৃত পরিবারসহ আরো ১০ থেকে ১২টি পরিবার লকডাউন করে দিয়েছি। লাশ স্বাস্থ্য বিভাগের নিয়ম অনুযায়ী দাফন সম্পন্ন করা হবে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.