
অনলাইন ডেস্ক:
শেরপুরের শ্রীবরদীতে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ।
মামলার পর তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. কামরুজ্জামান, শফিকুল ইসলাম ও আয়নাল হক। আয়নাল উপজেলার লঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী।
এজাহারে বলা হয়েছে, গৃহবধূর কাছ থেকে এক হাজার টাকা ধার নিয়েছিলেন কামরুজ্জামান। সোমবার দুপুরে তার কাছে পাওনা টাকা চান গৃহবধূ। এরপর সন্ধ্যায় টাকা দেওয়ার কথা বলে তাকে লঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ে ডেকে নেন কামরুজ্জামান ও তার সহযোগী শফিকুল ইসলাম। সেখানে বিদ্যালয়ের একটি কক্ষে তাকে ধর্ষণ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার ওসি (তদন্ত) আবুল হাশিম বলেন, তিনজনের নামসহ অজ্ঞাত আরো দু-একজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন গৃহবধূ। ডাক্তারি পরীক্ষার জন্য গৃহবধূকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.