
অনলাইন ডেস্ক:
স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে (২৪) ধর্ষণের অভিযোগ উঠেছে আপন দেবরের বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার নোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দেবর আব্দুল বারেক ও স্বামী আব্দুল মালেককে রাতেই গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে স্বামী মালেক ও দেবর বারেককে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। বুধবার (১৯ আগস্ট) সকালে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। দুপুরে অভিযুক্ত ওই দুইজনকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
ধর্ষণের শিকার ওই গৃহবধূ অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে স্বামীর সহায়তায় দেবর বারেক তাকে কুপ্রস্তাব দিচ্ছিলেন। কিন্তু দেবরের অনৈতিক প্রস্তাবে তিনি রাজি হননি। সামাজিকতার ভয়ে বিষয়টি তিনি কাউকে জাননি। সর্বশেষ মঙ্গলবার রাত প্রায় ৯ টার দিকে বাড়ির বারান্দায় তিনি মাছ কাটছিলেন। স্বামীও বাড়িতেই ছিলেন। হঠাৎ দেবর বারেক বারান্দায় আসেন। এসময় স্বামী মালেক বৈদ্যুতিক বাতি নিভিয়ে তাকে শয়ন ঘরে নিয়ে দুই হাত চেপে ধরেন আর দেবর বারেক ধর্ষণ করেন। তিনি দু’জনেরই বিচার দাবি করেছেন।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত রানা লাবু ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর পরই পুলিশকে খবর দেওয়া হয়।’
অভিযুক্ত দেবর আব্দুল বারেক বলেন, ‘রাতে ভাবির শয়ন ঘরে গিয়ে ভাইয়ের সামনেই তিনি শারীরিক সম্পর্কে লিপ্ত হই।’ তবে অভিযুক্ত স্বামী আব্দুল মালেকের বক্তব্য পাওয়া যায়নি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে রাতেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়। বুধবার সকালে ধর্ষণের শিকার গৃহবধূর ডাক্তারি পরীক্ষা শেষে দুপুরে অভিযুক্তদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.