
স্টাফ রিপোর্টার:
নারী ও মেয়েদের অধিকার এবং আর্ন্তজাতিক আইন মান বিষয়ে ৩ দিনব্যাপি সাংবাদিকদের প্রশিক্ষণ চলছে। শুক্রবার থেকে নিউজ নেটওয়ার্কের বাস্তবায়নে রংপুর আরডিআরএস ভবনে এই প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষণ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুল (সাজ্জাদ বকুল)।
প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করছেন রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সদরুল আলম দুলু ও নিউজ নেটওয়ার্কের ফিল্ড কো-অর্ডিনেটর মাসুমা ইউসুফ।
গত ১১ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া দ্বিতীয় ব্যাচে রংপুরের ৮ উপজেলার ২৮ জন পত্রিকা এবং টেলিভিনের সাংবাদিকরা অংশ গ্রহন করেন।
ইউরোপিয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় নিউজ নেটওয়ার্ক এই কর্মসূচী বাস্তবায়ন করছে।