মিঠাপুকুরে অটোভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে অটোভ্যানের ধাক্কায় জাকিয়া নামে ৪ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকিয়া পায়রাবন্দ ইউনিয়নের আমবাড়ী গ্রামের জাইদুল ইসলামের মেয়ে। এ ঘটনায় ওই পরিবারে চলছে শোকের মাতম।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, নিহত জাকিয়া ঢাকায় গার্মেন্টে কর্মরত বাবা-মায়ের সঙ্গে ঈদ উদযাপন শেষে ভাই-বোন ও দাদা-দাদির সঙ্গে গ্রামের বাড়িতে ফিরছিল। বাড়ির কাছেই দমদমা এলাকায় বাস থেকে নেমে মহাসড়কের ধারে দাঁড়িয়ে ছিল জাকিয়া। এ সময় রংপুরমূখী একটি কাঁচামাল বোঝাই অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে জাকিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর অটোভ্যানটি উল্টে যায়। এসময় অটোভ্যানে থাকা একজন কৃষক আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply