রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

প্রেস রিলিজ:

১১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. দুপুর ১৫.৪৫ ঘটিকার সময় রংপুর জেলা ডিবি’র এসআই ভূষণ চন্দ্র র্বমণ এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাউনিয়া থানাধীন ৫নং বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ মৌজাস্থ রংপুর টু কুড়িগ্রাম হাইওয়ে রোড়ে কুড়িগ্রামের দিক থেকে আসা একটি কালো রংয়ের সুজুকি জিক্সার মোটরসাইকেল আরোহীকে সংকেত দিয়ে আটক করে মোটরসাইকেল আরোহী অভিযুক্ত- ১। মোঃ রাজু মিয়া(৩৫), পিতা- মৃত নিজাম উদ্দিন, মাতা- মোছঃ সাহেরা বেগম, সাং- পূর্ব শালবন, থানা-কোতয়ালী মেট্রো, রংপুর মহানগর, রংপুরকে আটক করেন।

সেখানে উপস্থিত সাক্ষী ও স্থানীয় লোকজনের সামনে অভিযুক্ত রাজু’র হেফাজতে থাকা ১টি কালো রংয়ের স্কুল ব্যগের ভিতর সাদা প্লাস্টিকের বাজার করা ব্যগের ভিতর পলিথিন দিয়ে মোড়ানো ও স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় রক্ষিত ১টি পোটলায় মোট ৬ (ছয়) কেজি গাঁজা, ও ১টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক ঐদিন বিকেল ১৬:১০ ঘটিকায় ঘটনাস্থলেই জব্দ করেন।

অতঃপর ধৃত অভিযুক্তকে নিয়ে জব্দকৃত মালামালসহ থানায় এসে মামলার এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে কাউনিয়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।

প্রেস রিলিজ
ইউনিট : জেলা পুলিশ, রংপুর।
তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply