মিঠাপুকুরে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর টহল জোরদার

স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে রংপুর জেলায় সেনাবাহিনীর বিশেষ টহল কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মিঠাপুকুর আর্মি ক্যাম্প কর্তৃক মিঠাপুকুর উপজেলায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সেনাবাহিনী শক্ত অবস্থানে রয়েছে। টহল কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও সংবেদনশীল স্থানে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

আজ সোমবার (২ ফেব্রয়ারি) সেনাবাহিনীর টহল চলাকালীন সময় উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের নানকর বাজারে সাধারণ জনগনের উদ্দেশ্যে ক্যাপ্টেন আবদুল হান্নান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধসহ জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। কোন ভোটারকে কেউ ভয়ভিতি বা বাধা দিলে সেনাবাহিনীর হটলাইন নাম্বারে অবগত করার জন্য অনুরোধ জানান এই সেনা কর্মকর্তা।

মিঠাপুকুর আর্মি ক্যাম্পে দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার জুলফিকার আলী জানান, টহল কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও সংবেদনশীল স্থানে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সেনাবাহিনীর টহলের ফলে স্থানীয়দের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে মিঠাপুকুর উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর টহলের ফলে এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে মিঠাপুকুর উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply