নিউজ ডেস্ক:
দুই মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরো ১৪ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। বুধবার দুপুরে রংপুর প্রেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) আলতাফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,পরশুরাম থানা পুলিশ নগরীর সোটাপীর এলাকা থেকে মাদক ব্যবসায়ী নুর আলমকে ও হারাগাছ থানা পুলিশ দুইজনকে হেরোইনসহ গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এছাড়াও বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত কোতয়ালী থানায় দুইজন, মাহিগঞ্জ থানায় দুইজন, হারাগাছ থানায় তিনজন, পরশুরাম থানায় একজন এবং হাজিরহাট থানায় ছয়জনসহ ১৪ জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।