
নিউজ ডেস্ক:
নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র আরো এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুরে র্যাব-১৩ রংপুরের মিডিয়া অফিসার গালিব মুহম্মদ নাতিকুর রহমান স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
আটক ফারুক হোসেন গাইবান্ধার দূর্গাপুর গ্রামের ওসমান গনি মোল্লার ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩র একটি দল মঙ্গলবার রাতে গাইবান্ধার অ্যাপোলো হাসপাতালের সামনে থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য ফারুককে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এক যুগ ধরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ গাইবান্ধা অঞ্চলের কার্যক্রম পরিচালনার জন্য নিয়মিত গোপন বৈঠকে অংশগ্রহণ এবং সংগঠনের জন্য সদস্য সংগ্রহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলো।