
নিউজ ডেস্ক:
রংপুর মহানগরীতে লকডাউন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ স্থানসমূহে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। মেট্রোপলিটন পুলিশ ও র্যাব-১৩ এর সদস্যগণ অভিযানে সহযোগিতা করেন।
আজ বুধবার রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউন নিশ্চিতে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার বিষয়ে আহবান জানানো হয়।
আরো পড়ুন: মিঠাপুকুরে গৃহবধূ আইরিন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, লকডাউন নিশ্চিতকরণে রংপুর জেলা প্রশাসন এর পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.