
অনলাইন ডেস্ক:
২০২০ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শ্রেণিকক্ষে মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষা ছাড়াই পরের ক্লাসে উত্তীর্ণ হতে পারবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এমএ খায়ের বলেন, যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে ট্রেডিশনাল পদ্ধতিতেই মূল্যায়ন করা হবে। তবে এই সিদ্ধান্ত এখনও চূড়ান্তভাবে নেয়া হয়নি।
তিনি আরো বলেন, আর যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় হয় ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত মূল্যায়ন পদ্ধতি কি হবে, কিভাবে তাদের পরবর্তী ক্লাসে প্রমোশন দেয়া হবে; বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে।
এদিকে, করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষা ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের বিষয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি কি হতে পারে; সে বিষয়ে প্রস্তাবনা তৈরির নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আরো পড়ুন: মিঠাপুকুরে রাকাব ব্যাংকের ভিতর হতে কর্মচারির রহস্যজনক লাশ উদ্ধার
বৃহস্পতিবার এক সভায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের তিনি এ নির্দেশ দেন।
সভায় মন্ত্রী বলেন, করোনাকালীন ও করোনা পরবর্তী সময়ে শিক্ষা ব্যবস্থার কি ধরনের পরিবর্তন আনতে হবে তা নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।
সভায় তিনি করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সরাসরি যোগাযোগের মাধ্যমে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিক্ষার্থীদের উজ্জীবিত রাখতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষকদের নির্দেশ দেন। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.