বিএনপি অফিস ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক:

লালমনিরহাটে বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতারকে করা হয়।

গ্রেফতার ৪ ছাত্রলীগ নেতা হলেন- হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জীবন, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, উপজেলা ছাত্রলীগের কর্মী রুমন মিয়া ও ছাত্রলীগ নেতা বাবু।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদ-উন-নবী বলেন, লালমনিরহাট সদর থানায় একটি ভাঙচুরের মামলায় ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply