
স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের মিঠাপুকুরে প্রতি বছরের ন্যায় ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থা।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জাফরপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের ১০০টি পরিবারের মাঝে সেমাই চিনি, চাল, সাবান, মুড়িসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শামীম রানা।
এসময় উপস্থিত ছিলেন, মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার সদস্য রফিকুল, আতিকুর রহমান, কামরুল ইসলামি , লাভলু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদের আগে উপহার হিসেবে খাদ্য সামগ্রী পেয়ে খুশি এলাকার নিন্ম আয়ের মানুষ।
এম২৪নিউজ/আখতার