ধান ক্ষেতে দেয়া বিষ খেয়ে মারা গেল ৫ কৃষকের ৩২ হাঁস

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা):

সাতক্ষীরার কলারোয়ায় ধান ক্ষেতে বিষ প্রয়োগের কারণে ৫ কৃষকের ৩২ পাতি হাঁস মারা গেছে। এ ঘটনায় ওই অভিযুক্ত চাষীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে-উপজেলা পৌর সদরের মুরারীকাটির শ্রীপতিপুর মাঠপাড়া মাঠে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে ওই এলাকার চাষী আফসার আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন তার জমিতে পোকা দমনের জন্য বিষ প্রয়োগ করেন। পরে পার্শ্ববর্তী এলাকার মরিয়ম খাতুন, মনজুয়ারা খাতুন, আমেনা খাতুন, আফিয়া খাতুন ও তাসলিমা খাতুনের ৩২টি পাতি হাঁস ওই জমিতে যায়।

জমির মধ্যে পড়ে থাকা বিভিন্ন ধরনের পোকা খাওয়ার ফলে সোমবার সন্ধ্যায় ও রাতে হাঁস গুলো মারা যায়। পববর্তীতে মরা হাঁসগুলো স্থানীয় পৌর কাউন্সিলর শেখ ইমাদুল ইসলামের কাছে নিয়ে যায় ক্ষতিগ্রস্তরা। পরে তিনি পার্শ্ববর্তী কয়লা ইউনিয়ন পরিষদে নিয়ে যান ওই হাঁসগুলো।

সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ইমরান হোসেনের সহযোগিতায় চাষী আফসার আলীকে পরিষদে ডেকে নিয়ে আসা হয় । সকলের উপস্থিততে অভিযুক্ত আফসার আলীর ৪ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মিমাংশা করেন।

ক্ষতিগ্রস্ত কৃষাণী মনজুয়ারা খাতুন বলেন, প্রতিটি হাস ডিম দিচ্ছেলো।  তাসলিমা খাতুন বলেন, বর্তমান বাজারে এক একটি হাঁস সাড়ে ৩শ’টাকায় বিক্রয় হচ্ছে। সাড়ে ১০ হাজার টাকার হাঁস ৪ হাজার টাকায় মিমাংশা করা হয়েছে।

অভিযুক্ত চাষী আফসার আলী বলেন, বার বার বলা হয়েছে হাঁসগুলো ঢেকে রাখতে। কিন্তু তারা তা শুনেননি। ধান ক্ষেতে বিষ প্রয়োগ করার কারনে হাঁসগুলো মারা গেছে তা স্বীকার করে বলেন, বিষয়টি স্থায়ী ভাবে মিমাংশা করে নেয়া হয়েছে।

এম২৪নিউজ/আখতার