
রবি খন্দকার (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বেগম রোকেয়া শিশু নিকেতনের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে ক্লাস নেন ইউএনও মামুন ভূঁইয়া।
এ সময় তিনি শিক্ষার্থীদেরকে সঠিক সময় খাওয়া, ঘুম, পড়ালেখা ও খেলাধুলা করার উপদেশ দেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় হঠাৎ তিনি ১ম শ্রেনির তিস্তা শাখায় প্রবেশ করেন। ওই সময়ে ইংরেজি ক্লাস চলছিল। পরে শিক্ষকের অনুমতি নিয়ে প্রায় ১ ঘন্টা ইংরেজি বিষয়ের খুঁটিনাটি বিষয় নিয়ে শিশুদের সাথে আলোচনা করেন।
ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে এবং ক্লাস করতে পেরে ১ম শ্রেণির কোমলমতি শিক্ষার্থীরা খুব আনন্দ উপভোগ করে।
M24news/এসএ