
নিউজ ডেস্ক:
সাতক্ষীরার কলারোয়ায় ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ বুশ নামে এক মাদক ব্যবসায়ী ও মাদক মামলার পলাতক আসামী আক্তারুল ইসলামকে আটক করা করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান- গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে মঙ্গলবার ভোররাতে অভিযান চালানো হয়। এসময় উপজেলার খলসী গ্রামের মৃত দাউদ খানের ছেলে মাদক মামলার পলাতক আসামী আক্তারুল ইসলামকে তার বাড়ী থেকে আটক করা হয়।
এর আগে উপজেলার ব্রজবাসকা গ্রামের শামসুল হকের ছেলে সহিদুল ইসলাম বুশকে ৫১পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।