
স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নে ৩ হাজার ৮’শ ৬৭ পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সরকারের ঈদ উপহারের চাল পেয়ে খুশি এলাকার নিন্ম আয়ের মানুষ।

সোমবার (২৪ মার্চ) সকাল ১০টায় রাণীপুকুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশে ঈদুল ফিতর উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচী আওতায় এসব চাল নিতে সকাল থেকে পরিষদ চত্বরে জমা হয়েছে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ। পরে সকাল সাড়ে ১০টায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ফরহাদ পুটু। এসময় ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোজাহিদুল ইসলাম সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
চাল নিতে আসা শাপলা বেগম বলেন, আর মাত্র কয়েক দিন পরেই ঈদ। সরকারের বিশেষ বরাদ্দের ঈদ উপহারের ১০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি।
রাণীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ফরহাদ পুটু বলেন, সবাই যেন একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সে কারণে ঈদের আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় সরকারের ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ এর চাল সুন্দর ও সুষ্ঠ ভাবে বিতরণ করা হচ্ছে। আমার রানীপুকুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৩৮৬৭ জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।
এম২৪নিউজ/আখতার