
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে পুষ্টি কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মোহা. মামুন ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা: আব্দুল হাকিম।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা, রোস্তম আলী, সাহেব আলী সরকার, কামরুল হাসান, আমিরুল ইসলাম দিলীপ, কেয়ার বাংলাদেশ মাল্টিসেক্টোরাল গভার্নেন্স ম্যানেজার গোলাম রাব্বানী, ইএসডিও-জানো প্রজেক্ট ম্যানেজার মারুফ আহমেদ, পুলিশ পরিদর্শক (অপারেশন) বাবলু চন্দ্র রায়, প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার গোস্বামী প্রমুখ।
জানো (জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম) প্রকল্পের সহায়তায় আয়োজিত সভায় জাতীয় পুষ্টি পরিকল্পনা, মায়ের বুকের দুধ খাওয়ানো, কম ওজনে জন্মহার কমানো, রক্ত স্বল্পতায় আক্রান্ত গর্ভবতী মায়েদের হার কমানো, পুষ্টি সমৃদ্ধ খাবার সরবরাহ সহ বক্তাগণ পুষ্টি কর্ম-পরিকল্পনা বিষয়ে বিষদ আলোচান করেন।