মিঠাপুকুরে নির্বাচনী প্রচারনায় জিএম কাদের

স্টাফ রিপোর্টার:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -৫ (মিঠাপুকুর) আসনের নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

তিনি সোমবার দুপুরে মিঠাপুকুর ওভারপাসের নিচে  জাতীয় পার্টির প্রার্থী আনুসুর রহমান আনিসের নির্বাচনী প্রচারনায় অংশ নেন।

প্রচারণায় তিনি বলেন, এখন গায়ের জোরে সবকিছু  করা হচ্ছে। আমরা পরিবর্তন চাই, রংপুরের মানুষ নিজের অধিকার প্রতিষ্ঠা করতে জানে। এই পরিবর্তন করতে হলে  নেতা কর্মীদের উদ্দেশ্যে জাতীয় পার্টিকে সমর্থন দিতে বলেন তিনি।

এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুরের মেয়র মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply