মিঠাপুকুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে দুই নৈশকোচের সঙ্গে পেঁয়াজভর্তি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ রবিবার ভোর চারটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর সোনালী ব্যাংক সংলগ্ন এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। হতাহতদের নাম ঠিকানা জানা যায়নি। তাদের স্থানীয় ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মিঠাপুকুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দল নেতা কাজল মিয়া জানান, ‘ঢাকা থেকে ছেড়ে আসা একটি নৈশকোচ যাত্রী নিয়ে রংপুরের দিকে যাচ্ছিল। একই সময় রংপুর থেকে অপর একটি কোচ ঢাকার দিকে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঢাকা থেকে পিঁয়াজ ভর্তি অপর একটি ট্রাক একই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুটি কোচের সঙ্গে ধাক্কা খায়। এতে ১৫ জন আহত হন। ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’

এম২৪নিউজ/আখতার