মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিতর্ক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনে একটি উন্নত বাংলাদেশের জন্য যুব নেতৃত্বের বিকাশ শীর্ষক বিতর্ক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৯৫টি স্কুল, কলেজ ও মাদরাসার অংশগ্রহণে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৬ জুন) বিকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এসময় ৩য় ও ৪র্থ স্থান পাওয়া দলকেও পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগীতায় কলেজ পর্যায়ে ছড়ান ডিগ্রী কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানার্সআপ হয় বালারহাট কলেজ। স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় শঠিবাড়ী শিশু নিকেতন এবং রানার্সআপ হয় লিজেন্ড পাবলিক স্কুল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন, রংপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, উপজেলা জামায়াতের আমীর আসাদুজ্জামান শিমুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন।

এর আগে উপজেলার ৫ টি ভেন্যুতে ৯৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ভেন্যু পর্যায় থেকে নির্বাচিত দল গত ১৫ জুন উপজেলার মডেল মসজিদ হলরুমে দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগীতায় অংশগ্রহণ করে বিতর্ক উপস্থাপন করেন। সেখান থেকে চুড়ান্ত ৮টি দল সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে ফাইনালে মুখোমুখি হয়ে নিজ নিজ দলের যোগ্যতার প্রমাণ দেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন, উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমরা অনেক আনন্দিত।

ইউএনও মোঃ পারভেজ বলেন, সবার সহযোগিতায় শিক্ষাক্ষেত্রে মিঠাপুকুরকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে দক্ষতা অর্জনের পাশাপাশি জেলা ও জাতীয় পর্যায়ে মিঠাপুকুরের সুনাম ছড়াবে এটাই প্রত্যাশা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply