
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরেরহাট ডিগ্রী মহাবিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও শিক্ষক, শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ কমিটির সদস্য ও টিভি টক শো ব্যক্তিত্ব রাশেক রহমান। তিনি হেলিকপ্টারযোগে অনুষ্ঠানস্থলে আসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুকুরেরহাট ডিগ্রী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি সেলিম মন্ডল। শুভেচ্ছা বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলজার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেসবাহুর রহমান প্রধান, সম্রাট মামুন পাশা, ময়েনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল হক, চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল কবির টুটুল।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসি উপস্থিত ছিলেন। সভায় কলেজে শিকার মান উন্নয়ন নিয়ে ব্যাপক আলোচনা হয়। এসময় প্রধান অতিথি রাশেক রহমান মহাবিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নগদ দুই লাখ প্রদানের ঘোষনা দেন।
অনুষ্ঠানে মহাবিদ্যালয়ে পূর্বের কমিটি জনবল কাঠামো নিয়োগ দিয়ে ২৫ লাখেরও বেশি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়। এবং সেই টাকা উদ্ধারের ব্যাপারে প্রধান অতিথির হস্তপেক্ষপ কামনা করেন স্থানীয়রা।
এম২৪নিউজ/আখতার