মিঠাপুকুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৪ মার্চ) সন্ধায় মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংগঠনের উপজেলা আমির আসাদুজ্জামান শিমুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিল ও মতবিনিময়  সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক গোলাম রব্বানী।

বিশেষ অতিথি ছিলেন, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক। 

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ ববাতেন হারুন, সাংবাদিকদের মধ্যে মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী, সাধারন সম্পাদক মেহেদী হাসান রিপুল, সহ-সভাপতি হাফিজুর রহমান, সাবেক সভাপতি প্রদীপ গোস্বামী প্রমুখ।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে তালিকা করে ধরিয়ে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে মন্তব্য করে এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে  আহবান জানিয়েছেন। 

জেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক গোলাম রব্বানী বলেন, দেশের মানুষের আস্থা অর্জন করতে হলে সত্য ও ন্যায়ের পথে থাকতে হবে। আমরা বিশ্বাস করি, ন্যায় বিচার ও গণতন্ত্রের চর্চার মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। সোনার বাংলা তৈরি করতে গেলে সোনার মানুষ তৈরি করতে হবে।ষড়যন্ত্র করে নয়, জামায়াত গনতান্ত্রিক পদ্ধতিতে দেশবাসীর ভালবাসা নিয়ে ক্ষমতায় যেতে চায়। 

বিশেষ অতিথির বক্তব্যে জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক বলেন, মানুষ বিপদে পড়লে মানবতা নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। কাউকে বিপদে ফেলে কিংবা ষড়যন্ত্র করে কোনো কিছু অর্জনের চেষ্টা অনৈতিক ও অনাকাঙ্ক্ষিত।

সভাপতির বক্তব্যে উপজেলা আমির আসাদুজ্জামান শিমুল বলেন, গঠন মুলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই। ইতিবাচক আলোচনা করলে আমরা লাভবান হবো। রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে  বিভাজন নয়, ঐক্য ও সহযোগিতাই পারে একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গঠন করতে। 

শেষে সবার মঙ্গল কামনায় দোয়া করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply