মিঠাপুকুরে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জুলফিকার হায়দার বুলুর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুরের মিঠাপুকুরে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জুলফিকার হায়দার বুলু শুক্রবার সন্ধায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার (২জানুয়ারী) সকালে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তিনি উপজেলা সদরে চিথলী উত্তরপাড়ার আদর্শপাড়ায় স্বপরিবারে বসবাস করছিলেন। শুক্রবার সন্ধায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। নিজ বাসভবনেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।

বীর মুক্তিযোদ্ধা এটিএম জুলফিকার হায়দার বুলু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মিঠাপুকুর উপজেলা শাখার কমান্ডার ছিলেন।  শনিবার সকালে উত্তরপাড়ার কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়।

তার মৃত্যুতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মিঠাপুকুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

এম২৪নিউজ/আখতার