মিঠাপুকুরে সেবা দানকারী প্রতিষ্ঠানের সাথে মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে অস্বচ্ছল ও প্রতিবন্ধী যুবক-যুবতীদের আর্থসামাজিক উন্নয়নে উপজেলা পর্যায়ে সেবাদানকারী সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।

অ্যাম্পাওয়ার ইয়ুথ ফর ওয়ার্ক প্রকল্প ও আরডিআরএস এই মত বিনিময় সভার আয়োজন করে।

আজ রোববার (২০ডিসেম্বর) মিঠাপুকুর আরডিআরএস কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।

আরডিআরএস’র রিজিওনাল ম্যানেজার এমএ মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হাকিম, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ, আরডিআরএস এর প্রকল্প সমন্বয়কারী গৌতম হাওলাদার, মামুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, মাহমুদুল হাসান, মোতাব্বেরুল ইসলাম টমাস ও প্রদীপ কুমার গোস্বামী।

সভায় সরকারি কর্মকর্তাগণ পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রতিবন্ধী যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সার্বিক সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।

এম২৪নিউজ/আখতার