মিঠাপুকুরে বিদ্যুতের আগুনে পুড়ল ২টি বসতবাড়ি

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে কৃষকের দুইটি বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চেংমারী ইউনিয়নের শাহ্পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  আগুনে ক্ষতিগ্রস্থ্য সহোদর কৃষকরা হলেন- এরশাদুল ইসলাম ও সাখাওয়াত হোসেন।

বৈদ্যুতিক শটসার্কিট থেকেই আগুনের সুত্রপাত ঘটে বলে ধারনা করা হচ্ছে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মিঠাপুকুর থেকে ফায়ার সার্ভিসের দুটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ওই দুই ভাইয়ের ঘরে থাকা ফ্রিজ, টিভি, ফ্যান, চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ও নগদ টকা, চাল- ডাল, পোশাক পরিচ্ছদ পুড়ে ভস্মীভূত হয়েছে।  এতে মোট নগদ ২৫ হাজার টাকাসহ প্রায় আড়াইলাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ্য সহোদরেরা দাবি করেন।

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ইনচার্জ রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply