মিঠাপুকুরে মাদরাসার কমিটি নিয়ে দফায় দফায় হামলা-সংঘর্ষ, আওয়ামী লীগ নেতাসহ আহত-৪

নিউজ ফলোআপ।। 

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে মাদ্রাসার কমিটি নিয়ে  দফায় দফায় হামলা ও সংঘর্ষে আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আহত হয়েছেন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার উপজেলার ময়েনপুর ইউনিয়নের শুকুরেরহাট ইসলামিয়া আলীম মাদ্রাসায়।

আহতরা হলেন, ময়েনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও শুকুরেরহাট ইসলামিয়া আলিম মাদরাসার সভাপতি মনজুরুল ইসলাম লেলিন (৪০), শাহীন মিয়া (৩০), সামসুজ্জোহা সুইট (৪৫) ও সবুজ মিয়া (৩০)। আহতদের মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় শাহীন মিয়াকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানন্তর করা হয়েছে।

ময়েনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনজুরুল ইসলাম লেলিন বলেন, শুকুরেরহাট ইসলামীয়া আলিম মাদরাসার ব্যবস্থাপনা কমিটির মিটিং চলাকালিন সময়ে সন্ত্রাসীরা হামলা চালায়। পরে সন্ধ্যায় শুকুরেরহাটে একটি চা’স্টলে আমরা ৩ জন বসে চা খাচ্ছিলাম। এসময় সেলিম মন্ডলের নেতৃত্বে প্রায় ৫০ জন সন্ত্রাসী আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

খোঁজ নিয়ে জানা যায়, মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের শুকুরেরহাট ইসলামিয়া আলীম মাদ্রাসার কমিটির মেয়াদপুর্তি হওয়ায় বাংলাদেশ মাদ্রসা শিক্ষা বোর্ড গত বছরের ১২ জুন  মঞ্জুরুল ইসলাম লেলিনকে সভাপতি করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন। একটি অভিযোগে প্রেক্ষিতে বোর্ড ওই বছরের ১৭ ডিসেম্বর কমিটি ভেঙ্গে দিলে কমিটির সভাপতি মনজুরুল ইসলাম লেলিন  কমিটি বহাল রাখার জন্য উচ্চ আদালতে একটি রীট করে। রীটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত চলতি বছরের ১০ ফেব্রুয়ারি কমিটি ভেঙ্গে দেওয়ার আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেন।

উচ্চ আদালতের নির্দেশ পাওয়ার পর সভাপতি মঞ্জুরুল ইসলাম লেলিন সদস্যদেরকে নিয়ে বৃহষ্পতিবার দুপুরে মাদ্রাসায় মিটিংয়ে বসেন। এসময়  স্থানীয় সেলিম মন্ডলের সমর্থকেরা সভা চলাকালিন অবস্থায় হামলা চালায়। এসময় সবুজ মিয়া নামে একজন আহত হন। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ পরিস্থিতি স্বাভাবিক করেন।

কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম লেলিন বলেন, সন্ত্রাসী বাহিনীর লোকজন অবৈধভাবে আমার মিটিংয়ে হামলা করেছে। তারা কোন বিধি বিধান মানতে চান না। আমি আইনগতভাবে মহামান্য হাইকোর্টের রায় নিয়ে কমিটির মিটিং করছিলাম। এসময় সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের উপর হামলা চালায়। অভিযুক্ত সেলিম মন্ডল বলেন, কমিটির দু’জন সদস্যের সাথে তাদের হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এসময় তারা সবুজ মিয়া নামে একজনকে বেধরক পিটিয়েছে। পরে সন্ধ্যায় আরেকবার মারপিটের ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, মাদরাসার কমিটি নিয়ে দুপুরে হামলা ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় মনজুরুল ইসলাম লেলিনসহ ৩ জন শুকুরেরহাটে চা খাচ্ছিলেন। এসময় তার উপর আরেকবার অতর্কিত হামলার ঘটনা ঘটে। আহতরা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। এখনও মামলা দায়ের হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply