
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত নাশিক প্লান্ট এন্ড পটের নিরাপদ সবজি ও ফল ইউনিট (নাশিক ফ্রেশ) উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২৯আগষ্ট) দুপুরে নাশিক ফ্রেশ উদ্বোধন করেন কৃষি অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মঈদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাশিক প্লান্ট এন্ড পটের পরিচালক শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী, উপ-পরিচালক ড. সরওয়ারুল হক, উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন, রাণীপুকুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা, রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফী, সিনজেনটা ফাউন্ডেশন রংপুরের প্রোগ্রাম ম্যানেজার শাহিনুর ইসলাম, এসএএও পরিমল চন্দ্র, মোশফিকুর রহমান প্রমুখ।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এম২৪নিউজ/আখতার