মিঠাপুকুরে বাবার বন্ধুর বিরুদ্ধে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বাবার বন্ধুর বিরুদ্ধে। অভিযুক্ত বন্ধু শেরহিন্দী চৌধুরী (৫৫) উপজেলার রানীপুকুর ইউনিয়নের দৌলত নুরপুর গ্রামের মৃত আব্দুল হালিম চৌধুরীর ছেলে।

ধর্ষণের শিকার কিশোরীর বাবা ও অভিযুক্ত শেরেন্দী চৌধুরী বাল্যবন্ধু। এ ঘটনায় রবিবার (৯ জুন) রাত ১০টার দিকে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয়সুত্রে জানা গেছে, ভুক্তভোগী স্কুলছাত্রী হতদরিদ্র পরিবারের মেয়ে। আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় ওই কিশোরী লেখাপড়া করার পাশাপাশি একই গ্রামে বাবার বন্ধু শেরহিন্দী চৌধুরীর বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। অভিযুক্ত শেরহিন্দী চৌধুরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ধষর্ণ করে বিষয়টি কাউকে না জানাতে চাপ দেন। কিন্তু ঘটনার প্রায় দু’মাস পর ওই কিশোরীর শারিরীক ও মানসিক পরিবর্তন দেখা দিলে গ্রামের প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে ওই কিশোরী তার মা-বাবার নিকট ঘটনার সবকিছু খুলে বলেন। পরে প্রেগন্যান্সি কিট দিয়ে পরীক্ষা করা হলে গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হয় কিশোরীর পরিবার।

বিষয়টি নিয়ে অভিযুক্ত শেরহিন্দী চৌধুরীর সাথে কিশোরীর পরিবার যোগাযোগ করলে উল্টো তাদেরকেই নানাভাবে হুমকি দেওয়া হয়। পরে নিরুপায় হয়ে গতকাল রাতে থানায় মামলা করেন কিশোরীর বাবা।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা হয়েছে। ভিকটিম তার বাবার সাথেই রয়েছে। আগামীকাল ডাক্তারী পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হবে। মামলার আসামী শেরহিন্দী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

এম১৪নিউজ/আখতার

Leave a Reply