মিঠাপুকুরে বীর মুক্তিযোদ্ধা শামসুল হক খোকাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের দৌলত নূরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুল হক খোকাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

আজ শুক্রবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নূরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এরআগে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন, রাণীপুকুর ইউপি চেয়ারম্যান আবু ফরহাদ পুটু, বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন, আব্দুস সাত্তার, নুর ইসলাম, আতিয়ার রহমান, শফিকুল ইসলাম, মোকারম হোসেন, আ. রউফ, আবু বকর, আবু হোসেন প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা শামসুল হক খোকা বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মরহুমের দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।

এদিকে, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরাবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাণীপুকুর মোখতার এন্টারপ্রাইজের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোখতারুর রহমান। এক বার্তায় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক খোকা আমার বড় ভাইয়ের মতো এবং একজন ভালো বন্ধু ছিলেন। তিনি সম্মুখসারির একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। আল্লাহ তাকে জান্নাত দান করুন। আমিন

এম২৪নিউজ/আখতার

Leave a Reply