
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে শসা খাওয়ানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ওই যুবকের নাম মজমুল মিয়া (৪৫)। তিনি উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের জোতগোকুল গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে এবং পেশায় কাঁচামাল ব্যবসায়ী।
আরো পড়ুন: মিঠাপুকুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল
পুলিশ জানায়, দরিদ্র কাঠমিস্ত্রির ৫ বছর বয়সী মেয়ে শিশু গত রবিবার দুপুরে সম বয়সীদের সাথে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় ওই যুবক শিশুটিকে শসা খাওয়ানোর কথা বলে পার্শ্ববর্তী একটি ভূট্টাক্ষেতে নিয়ে যায়। এরপর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে অন্য শিশুরা ঘটনাস্থলে গেলে মজমুল পালিয়ে যায়। খেলার সাথি শিশুরা বিষয়টি তার বাড়িতে গিয়ে জানায়। বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে।
এ ঘটনায় শিশুটির বাবা থানায় একটি মামলা করেছেন। বুধবার ভোর রাতে পুলিশ জোতগোকুল গ্রামে অভিযান চালিয়ে মজনুকে গ্রেফতার করে।
আরো পড়ুন: মিঠাপুকুরে মেম্বারদের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.