
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উপজেলার পাগলারহাট মাদ্রাসা মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক সাজেদুর রহমান রানা। বিশেষ অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রাব্বানী।
আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যক্ষ খাজানুর রহমান খাজা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের রুনু, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক হাবিবুর রহমান লর্ড। সভাপতিত্ব করেন চেংমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাকুর রহমান বাবুল।
আরো পড়ুন: মিঠাপুকুরে শসা খাওয়ানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার
বক্তব্য রাখেন যুবদলের সদস্য সচিব হুমায়ুন কবির রিন্টু, যুবদলের সাবেক সাধারন সম্পাদক মনিরুজ্জামান মিঠু, যুবদলের সদস্য হাবিব, যুবনেতা শাহাবুল, মোবারক, আবুল হোসেন, মিজানুর, বিপ্লব, মনোয়ার, ছাত্রদলের সদস্য সচিব সামছুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, সদস্য সাগর মন্ডল, সবুজ, মোরছালিন, মাহবুব, ছাত্রনেতা রওজার হোসেন লিখন, আরিফুল ইসলাম প্রমুখ।
এম২৪নিউজ/আখতার