মিঠাপুকুরে মেম্বারদের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মেম্বারদের ভিজিএফ কার্ডে অনৈতিক সুবিধা না দেওয়ায় ষড়যন্ত্র।। 

স্টাফ রিপোর্টার:

ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ্যদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচীতে কয়েকজন মেম্বারকে অবৈধ সুবিধা না দেওয়ায়, তারা মিথ্যা অভিযোগ ও অপপ্রচারসহ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম দিলিপ পাইকাড়।

গতকাল বিকালে ইউপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কয়েকজন মেম্বারকে অপ-প্রচার করা থেকে বিরত থাকার আহব্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের কয়েকজন মেম্বার মরিয়া হয়ে উঠেছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। তারা মনগড়া ভাবে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। একটি কু-চক্রী মহলের ইন্ধনে নানা অপ-প্রচার চালিয়ে আমার সুনাম ও জনপ্রিয়তা ক্ষুন্ন করছেন। মুলত. আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ আমার দীর্ঘদিনের সুনাম নষ্ট করার প্রচেষ্টায় লিপ্ত হয়েছেন।

আরো পড়ুন: মিঠাপুকুরে শসা খাওয়ানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

তিনি এলাকার অবকাঠামো উন্নয়ন ও অপরাধ প্রবনতা হ্রাসসহ দৃশ্যমান উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, দুর্নীতি-অনিয়মের উর্ধ্বে থেকে কাজ চালিয়ে যাচ্ছি। এমনকি ব্যাক্তিগতভাবে ইউপি সদস্যদের ঈদ বোনাসসহ চাহিদা পুরনের চেষ্টা করেছি। ঈদুল ফিতরের ভিজিএফ কর্মসুচীতে কয়েকজন মেম্বার নিয়ম-নীতির বাহিরে অবৈধ দাবী করেন। যা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, কারণ ভিজিএফ দুঃস্থ্যদের হক। একারনে তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে অপ-প্রচারে লিপ্ত হয়েছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply