মিঠাপুকুরে অবৈধভাবে বালু উত্তোলনকারীর জরিমানা

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বেলবাড়ি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মনতাজ হোসেন নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মনতাজ হোসেন পায়রাবন্দ ইউনিয়নের আঠারোকাটা গ্রামের মৃত. মোসলেম উদ্দিনের ছেলে।

আজ সোমবার (২২ নভেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অর্থদন্ডের আদেশ দেন।

তিনি জানান, সরকারি নির্দেশ অমান্য করে পায়রাবন্দ ইউনিয়নের বেলবাড়ি এলাকায় বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে মোবাইল কোর্ট এর মাধ্যমে মনতাজ নামে এক ব্যক্তির পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply