মিঠাপুকুরে পুলিশের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

স্বামীর দাবি আত্মহত্যা –

স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):

রংপুরের মিঠাপুকুরে আলেয়া পারভিন (৫০) নামে পুলিশের সাবেক এসআইয়ের স্ত্রী গায়ে আগুন দিয়ে রহস্যজনকভাবে মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি রংপুর মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে মারা যান। আলেয়া পারভিন মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জাফরপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সদ্য অবসর নেওয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মজিদ শনিবার রাত সাড়ে আটটার দিকে স্ত্রী আলেয়া পারভিনকে বাসায় রেখে তারাবির নামাজ পড়তে বের হন। এসময় প্রতিবেশিদের মাধ্যমে খবর পান তার স্ত্রী আলেয়া পারভিনের গায়ে আগুন লেগেছে। ছুটে এসে তিনি আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করান।

সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ রবিবার ভোরে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান।

তবে, নিহতের স্বামীর পরিবারের দাবি আলেয়া পারভিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে মানসিক ডাক্তার দেখানো হয়। হঠাৎ করে নিজে গায়ে আগুন দেওয়া নিয়ে এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশে খবর দেয়া হয়।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে তদন্ত করে জানা গেছে ওই মহিলা নিজের গায়ে আগুন দেয়। তবে প্রতিবেশীরা জানান আলেয়া পারভিন মানসিক ভারসাম্যহনি ছিলেন। পরিবারের কারো কোন অভিযোগ নেই বলে জানান তিনি।

এম২৪নিউজ/আখতার।