মিঠাপুকুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিকী ছবি

মিঠাপুকুর২৪নিউজ ডেক্স

রংপুরের মিঠাপুকুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলো- উপজেলার ভাংনী ইউনিয়নের চাঁনপুর ঠাকুরবাড়ী গ্রামের সুকরা মন্ডলের কন্যা সুমারু (৩) ও একই গ্রামের অতুল চন্দ্রের ছেলে প্রশান্ত (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে যায় সুমারু ও প্রশান্ত। বয়সে একটু বড় অন্যান্য শিশুরা পুকুরের পানিতে সাঁতার কাটতে নামলে ওই দুই শিশু পুকুর পাড়ে দাঁড়িয়ে দেখছিল। এ সময় অসাবধানবশত পুকুর পড়ে তলিয়ে যায় সুমারু ও প্রশান্ত।

খবর পেয়ে পরিবারের লোকজন পুকুর পাড়ে ছুটে আসেন। অনেক খোঁজাখুজির পর মৃত্যু অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করা হয়। শিশু দুটির অকাল মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, ‘খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশু মারা গেছে। স্বজনরা কারো প্রতি কোন অভিযোগ করে নাই। এ কারণে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply