মিঠাপুকুরে ৭ দিনব্যাপী গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আলোর পথিক যুব উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ৭ দিনব্যাপী সঠিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার রাণীপুকুর এরশাদমোড়ে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এই কোর্সের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ। এতে সভাপতিত্ব করেন আলোর পথিক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান আশিক।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান শাহ, সহকারী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ শাহ, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মোঃ হাফিজুর রহমান, কোঅর্ডিনেটর মোহাম্মদ দেলোয়ার হোসেন, আলোর পথিক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মাজেদ আলী, এরিয়া ম্যানেজার মো. মোরছালিন মিয়া, ম্যানেজার মো: কামরুজ্জামান, মো: আল মাহমুদ ও মো: মোস্তাকিম মিয়া, ভারপ্রাপ্ত ম্যানেজার মো: হাফিজুর রহমান, ফিল্ড অফিসার (আইটি) মো: বারিউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি ও ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান আশিক বলেন, আলোর পথিক যুব উন্নয়ন ফাউন্ডেশনের কর্মপরিকল্পনা অনুযায়ী বেকারত্ব দূরীকরণ ও আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন। এই প্রশিক্ষণের মাধ্যমে এলাকার দরিদ্র ও আগ্রহী খামারিদের আধুনিক পদ্ধতিতে সঠিক নিয়মে গরু মোটাতাজাকরণ, পশুর স্বাস্থ্য রক্ষা এবং উন্নত পুষ্টির ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো, স্থানীয় পর্যায়ে দক্ষ জনবল তৈরি এবং গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা আনা।

৭ দিনব্যাপী প্রশিক্ষণে এলাকার ৩০ জন নারী-পুরুষ অংশগ্রহন করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply