
স্টাফ রিপোর্টার:
দীর্ঘ ১৬ বছর পর রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন বিএনপির কমিটি ব্যালট পেপারে ভোটের মাধ্যমে গঠন করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) মির্জাপুর ইউনিয়ন চত্বরে তিনটি পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ কেন্দ্র করে ঘিরে পুরো ইউনিয়নে দেখা গেছে উৎসবের আমেজ। দলীয় নেতাকার্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণ-চাঞ্চল্যতা।
এর আগে সকালে ত্রি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়। এই ভোট শুধু ওই ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরাই দিতে পেরেছেন। বেলা ১১টা থেকে দুপুট ১টা পর্যন্ত ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেন।
গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের জন্য ৯ টি ওয়ার্ডের ৪৫৯ জন নেতাকর্মী ভোটার ছিলেন। এবারের নেতা নির্বাচনে সভাপতি পদে ২ জন। সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সোমবার দুপুর ৩টায় ভোটগণনা শেষে ফলাফল প্রকাশ করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।
সভাপতি পদে বিজয়ী আব্দুল হামিদ ছাতা মার্কায় পেয়েছেন ২৮৩ ভোট ও নিকতম প্রতিদ্বন্দ্বী মজিবর রহমান চেয়ার মার্কায় পেয়েছেন ১০৮ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী ডা: ওয়াহেদুল মোটরসাইকেল মার্কায় পেয়েছেন ২১৮ভোট ও নিকটতম আব্দুস সামাদ সর্দার মই মার্কায় ১০১ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী বাবলু মিয়া মোরগ মার্কায় পেয়েছেন ২০৫ভোট। নিকটতম হায়ারুল ইসলাম ঘোড়া মার্কায় পেয়েছেন ১৫৮ ভোট। মোট ভোট পড়েছে ৪১৪টি।
এম২৪নিউজ/আখতার