মিঠাপুকুর উপজেলা যুবলীগের শোক

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

বাংলাদেশ আওয়ামী যুবলীগ মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন শাখার আহবায়ক মো. শাহীন মিয়ার পিতা দেলোয়ার হোসেন আর নেই।

শনিবার ভোররাতে হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন।

যুবলীগ নেতা শাহীনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিঠাপুকুর উপজেলা যুবলীগের আহবায়ক শাহ্ আসাদুজ্জামান সোহাগ, যুগ্ম আহবায়ক মোন্নাফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তাঁরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।