রংপুরে আট মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক:

রংপুর নগরীর বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ আট মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- নগরীর কোতোয়ালি থানার আরিফুল ইসলাম, মেহেদী হাসান, রেজা হোসেন বাপ্পী, মুসা মিয়া, নাজির হোসেন, শাওন মিয়া, হোসেন আলী বাবু ও আশিক আলী।

শনিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাতে নগরীর ছয়টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: ডেইলী বাংলা