
নিউজ ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে মালামালসহ চারটি ঘর পুড়ে গেছে।
মঙ্গলবার সকালে পীরগঞ্জ পৌর শহরের হঠাৎ পাড়ায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানায়, হঠাৎপাড়ার ভ্যানচালক লতিফ ওরফে ফুটারু মোহাম্মদের বাড়ি থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন বাকি ঘরে ছড়িয়ে পড়ে।
পীরগঞ্জের ইউএনও রেজাউল করিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার ও আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।