খবর বিজ্ঞপ্তির:
রংপুরের পীরগঞ্জ উপজেলার ১২ নং কুতুবপুর ইউনিয়নের গোবরা কুতুবপুর নিজ বাড়ি থেকে যৌথ বাহিনীর অভিযানে মোছাম্মাদ ঝর্না বেগম (৩৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়।
সেনা ও পুলিশ সূত্রে জানা যায়, মোছাম্মৎ ঝরনা বেগম (৩৫) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে পীরগঞ্জ থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে চিহ্নিত হলেও তাকে গ্রেফতারে পুলিশের একাধিক অভিযান ব্যর্থ হয়।
বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়ার পর, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি সেনা কর্তৃপক্ষকে অবহিত করেন এবং যৌথ অভিযানের জন্য আবেদন জানান। পরবর্তীতে পীরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো: রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার রাত ১১ টা থেকে ০০৩০ ঘটিকা (২৩০০ -০০৩০ ঘটিকা) শুরু হওয়া অভিযানে সেনাবাহিনীর ১৬ সদস্যের একটি টহল দল এবং পুলিশের ৬ সদস্য অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে গোবরা কুতুবপুর নিজ বাড়ি মোছাম্মৎ ঝরনা বেগম কে আটক করা হয়, তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ৬০০ (ছয়শত) পিস, মোবাইল- ০৩ (তিন) টি নগদ টাকা =৮৭৬০০/- (সাতাশি হাজার ছয়শত) টাকা। ইয়াবা সেবনের প্রচুর সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এম২৪নিউজ/আখতার