বদরগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে জুয়ার আসর, আটক ৮

স্টাফ রিপোর্টার:

রংপুরের বদরগঞ্জ পৌর শহরের  ৩ নং ওয়ার্ডে  স্টেশন পাড়ায় ইউপি সদস্য আইয়ুব আলী ওরফে জান্টুর বাসায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে বদরগঞ্জ পৌরমেয়র উত্তম সাহার ভাতিজা বিধান সাহাসহ ৮ জুয়াড়িকে  আটক করেছে পুলিশ।

বুধবার (০৫ জুলাই) রাতে গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফ আলীর নেতৃত্বে স্টেশন পাড়ায় জান্টু মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আইয়ুব আলী ওরফে জান্টু উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন মেম্বার। আরো বলেন তিনি বদরগঞ্জ উপজেলা মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইয়ব আলী ওরফে জান্টু। সে দীর্ঘদিন ধরে নিজ বাসায় টাকার বিনিময়ে জুয়ার আসর চালিয়ে আসছে। আটককৃত অন্যরা হলেন- পৌরশহরের বালুয়াভাটা এলাকার প্রফেসরপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে এনদাদুল হক এনদা (৪৫), মেনহাজুল ইসলামের ছেলে তারাজুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ আলী (২৮), লিচুবাগান এলাকার আফজাল হোসেনের ছেলে নূরুল আমিন (৫০), জামুবাড়ি এলাকার সরদারপাড়ার শমসের আলীর ছেলে খলিলুর রহমান (২৮), গরুহাটি এলাকার জহির উদ্দিনের ছেলে ইসমাঈল হোসেন (৩৮) ও লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি এলাকার চৌকিদারপাড়ার আব্দুল মালেকের ছেলে হুমায়ুন কবীর (৩৫)।

এ ঘটনায়  বদরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফ আলীর বলেন, আমার কাছে গোপনে সংবাদ আসে এবং আমি এসআই আখতার হোসেন ও ফোর্সসহ এসময় ৮ জনকে আটকের পাশাপাশি নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে টের পেয়ে লোহানীপাড়া ইউনিয়নের জান্টু মেম্বার ও দুলাল মেম্বার পালিয়ে যায়।

এসআই আখতার হোসেন বাদী হয়ে বদরগঞ্জ থানায় জুয়া আইনে জান্টু মেম্বারসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সকল ১১ টায়  ৮ জুয়ারি জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এম২৪নিউজ/আখতারর।