
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলা চত্বরে ১ হাজার আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। একই দিনে ৫০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি।
বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্দা মোসাদ্দেক হোসেন বাবলু, মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, রংপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও মিঠাপুকুরের সাবেক ইউএনও মামুনর রশিদ প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
রংপুর রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি রেহেনা আশিকুর, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মেজবাহুর রহমান মন্জু, চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, রেজাউল কবির টুটুলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্ধ ও সরকারি বেসরকারি কর্মকর্তা এবং সূধীজন উপস্থিত ছিলেন।
এদিন সকালে উপজেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে মাদক, চুরি ও অপরাধ রোধকল্পে দিকনির্দেশনা দেন এইচএন আশিকুর রহমান এমপি। তিনি দৃষ্টিনন্দন উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে দ্রুত গতিতে কাজ এগিয়ে যাচ্ছে বলে জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
এম২৪নিউজ/কবির