
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং বিআরটিএ রংপুর এর উদ্যোগে এই আলোচনা সভার আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। সভায় সভাপতিত্ব করেন রংপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী।
সভায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সবাইকে একসাথে কাজ করা এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির আহবান জানান জেলা প্রশাসক।
সভায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার